কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কৃষিবিদ একরামুল হক একরাম। তিনি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক।
এর আগে উপ-সচিব মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এর বিধান অনুসারে নিম্মোক্ত ব্যক্তিকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আগামী দুই বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।























