খেজুরের রসে নিপাহ ভাইরাস
শীতের ভোরে কুয়াশার চাদর ভেদ করে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস পানের ঐতিহ্য বহু বছরের। এই রসের তৃপ্তির পেছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ংকর মরণব্যাধি, যার নাম নিপাহ ভাইরাস। নিপাহ ভাইরাস একটি ভাইরাসজনিত ভয়ংকর রোগ, যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। এটি একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ পশু থেকে মানুষে সংক্রমিত হয়। বাংলাদেশে এর প্রধান উৎস হলো খেজুরের রস খাওয়া বাদুড়। খেজুরের রস খাওয়ার সময় বাদুড়ের মুখ থেকে নিঃসৃত লালা রসের সঙ্গে মিশে দূষণ সৃষ্টি করে। ফলে ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে।