গাজীপুরের ঔষধি লতা আগমুখী, আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত
গাজীপুরের শ্রীপুরের সিসিডিবিতে ঝিলের জলে তিরতির করে কাঁপা ঢেউ, একপাল সাদা রাজহাঁসের সাঁতার,সব মিলিয়ে এক অপূর্ব সকাল উপভোগ করছি তরুপল্লবের এক দল প্রকৃতি বন্ধু। মোকারম হোসেন বললেন, ‘জানেন, সব কেয়াগাছে ফুল ফোটে না। এক রকমের কেয়াগাছ আছে, যেটি শুধুই আলংকারিক।’