জামাই-শ্বশুরের মাছ কেনার উৎসব
থরে থরে সাজানো ছোট-বড় মাছ। কোনোটির ওজন পাঁচ-ছয় কেজি আবার কোনোটির এক-দেড় মণ। ছিল পাবদা, গুলশা, গলদা চিংড়ি, বাইম, কাইক্কা, রূপচাঁদাসহ নানা প্রজাতির ছোট-বড় সব মাছ। কেউ এসেছিলেন পছন্দের মাছটি কিনতে, কেউ আবার পরিবার নিয়ে ঘুরে দেখতে।