ঢাকা   শুক্রবার
০৬ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

লামায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৪, ১৯ জুলাই ২০২৫

লামায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

লামায়  লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে লামা ইউনিয়নের মেরাখোলা মুসলিমপাড়া থেকে স্থানীয় সাংবাদিকের সহায়তায় লামা বন বিভাগ লজ্জাবতী বানরটি উদ্ধার করেন।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম  আলতাফ হোসেন জানান, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের সংবাদের ভিত্তিতে মেরাখোলা মুসলিমপাড়া থেকে শুক্রবার বিকেলে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। আগের দিন রাতে ওই এলাকার আব্দুল মোমিন নামের এক ব্যক্তির বাড়িতে বানরটি এলে তাঁরা আটক করে বাড়ির আঙিনায় বেঁধে রাখেন।

খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তারা বানরটি উদ্ধার করেন।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি বন বিভাগের হেফাজতে আছে। সুবিধাজনক সময়ে মাতামুহুরী রিজার্ভ বনাঞ্চলে বানরটি অবমুক্ত করা হবে।’

সর্বশেষ