ঢাকা   বুধবার
০৪ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

গরুর বাদলা রোগের লক্ষণ ও প্রতিকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৭, ১৭ জুন ২০২৬

গরুর বাদলা রোগের লক্ষণ ও প্রতিকার

বাদলা রোগ গরুর ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। ক্লস্ট্রিডিয়াম শোভিয়াই নামক ব্যাকটিরিয়া জীবাণু এ রোগের প্রধান।আসুন জেনে নিই গরুর বাদলা রোগের লক্ষণ ও প্রতিকার। লিখেছেন মো: আব্দুর রহমান।

রোগের লক্ষণ:

১. তীব্র রোগে প্রথমে জ্বর হয় ও শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে পেছনের অংশে মাংসপেশি ফুলে যায়।
২. ফোলা জায়গায় চাপ দিলে পচ পচ শব্দ হয়।
৩. আক্রান্ত অংশ কালচে হয়ে যায় ও পচন ধরে।
৪. রোগাক্রান্ত প্রাণী দুর্বল হয়ে মারা যায়।

চিকিৎসা ও প্রতিকার
অ্যান্টিব্লাকলেগ সিরাম প্রতিটি আক্রান্ত পশুর শিরা বা ত্বকের নিচে ১০০-২০০ মিলিলিটার ইনজেকশন দিতে হবে (যদি পাওয়া যায়) অ্যান্টিহিসটামিনিক জাতীয় ইনজেকশন যেমন- হিস্টাভেট, ডিলারজেন, ফ্লুগান ইত্যাদি দৈনিক ৬ সি.সি. করে ৩ দিন মাংসে ইনজেকশন দিতে হবে। প্রয়োজনে আক্রান্ত ক্ষতস্থান অস্ত্রোপচারের মাধ্যমে পরিষ্কার করে টিংচার আয়োডিন গজ প্রয়োগ করতে হবে।

আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মৃত পশুকে মাটির নিচে কলিচুন সহযোগে পুঁতে ফেলতে হবে। জীবাণুনাশক দিয়ে গোয়ালঘর পরিস্কার করতে হবে।

সর্বশেষ