ঢাকা   বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৩, ৬ মে ২০২৫

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা আগামী ২০ মে শুরু হবে এবং শেষ হবে ২৪ জুন।

প্রকাশিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ  লিমিটেডের ওয়েবসাইটে https://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।

এগ্রি২৪.টিভির বিদেশ, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হতে আগ্রহীরা সিভি  ও নিউজ পাঠান agri24.tv@gmail.com এই ইমেইলে