ঢাকা   মঙ্গলবার
০৩ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

‘মানুষ দেশবিরোধী শক্তিকে ভোট দেবে না, আস্থা রাখবে বিএনপির ওপর’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬

‘মানুষ দেশবিরোধী শক্তিকে ভোট দেবে না, আস্থা রাখবে বিএনপির ওপর’

মানুষ দেশবিরোধী শক্তিকে ভোট দেবে না বলে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এবার আস্থা রাখবে বিএনপির ওপর। সোমবার (২ ফেব্রুয়ার) যশোরে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, এবারের নির্বাচনকে বিতর্কিত, বাধাগ্রস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে একটি দল।  

এ সময় তারেক রহমান বলেন, বিশেষজ্ঞরা প্রমাণ করেছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি, বাঁচার জন্য মিথ্যা কথা বলছে দলটি। 

ক্ষমতায় এলে বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে চান তারেক রহমান। 

তিনি বলেন, ভোট গণনা করতে কেমন সময় লাগে তা জনগণ জানে। ভোট গণনায় বেশি সময় লাগবে বলে যারা কিছু করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।

এ দিন জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।